ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে নিত্য প্রয়োজনীয় খাদ্যে রং মেশানোর দায়ে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ও ভোজ্য মসলার গুণগত মান নিশ্চিত করণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার সরুপার চর এলাকায় গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান এ অভিযান পরিচালনা করেন।


অভিযান পরিচালনাকালে একজন ব্যক্তিকে ভোজ্য মসলায় কৃত্রিম রং মেশানোর সময় হাতে নাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।


এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, নিত্য প্রয়োজনীয় খাবারে কৃত্রিম রং মেশানো আইনত দণ্ডনীয় অপরাধ। এমন অপরাধে প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে। 


ads
ads
ads

Our Facebook Page

↑